|
স্বপ্নের চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে যান চলাচলে ভোগান্তি
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্বপ্নের চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে যান চলাচলে ভোগান্তি তবে সেতু দিয়ে যান চলাচল চালু হলেও চিলমারী উপজেলা অংশে সংযোগ সড়কের কাজ এখনো শেষ হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সড়কের বেহাল দশা ও ধীরগতির কাজের কারণে দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। জানা গেছে, ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর সঙ্গে যুক্ত চিলমারী উপজেলাধীন হেডকোয়ার্টার-পাঁচপীর জিসি সড়কের (চেইনেজ ১২২০ মি. থেকে ৫২৩০ মি.) এবং (চেইনেজ ০.০০ মি. থেকে ১২২০ মি.) উন্নয়নকাজের জন্য চুক্তি মূল্য ধরা হয় প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। কাজটি পান নোটোর উত্তর বড়গাছার ঠিকাদার মীর হাবিবুল আলম। তবে অভিযোগ রয়েছে, কাজটি একাধিকবার হাতবদল হয় এবং মূল ঠিকাদার গত বছরের ৫ আগস্ট কাজ শুরু করলেও নানা কারণে গা ঢাকা দেন সংশ্লিষ্টরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত প্রায় ১৭০০ মিটার সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। এদিকে, কাজের ধীর গতি ও নিম্নমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সড়কের কোথাও ভাঙা, কোথাও খোঁড়া এবং কোথাও দীর্ঘদিন ধরে ফেলে রাখা অবস্থায় রয়েছে, যা চলাচলকারীদের জন্য প্রতিনিয়ত দুর্ভোগ ডেকে আনছে। চিলমারী উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী বলেন, "কলেজ মোড় থেকে ব্রিজ পর্যন্ত সড়কটি আলাদা একটি প্যাকেজ, যার টেন্ডার হয়েছে হরিপুর অংশের কাজ শেষ হওয়ার দুই বছর পর। যদিও কাজের সময়সীমা অক্টোবর-নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে আশা করছি তার আগেই কাজ শেষ হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
