|
কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 'এক শহীদ এক বৃক্ষ' কর্মসূচি পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 'এক শহীদ এক বৃক্ষ' কর্মসূচি পালিত আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা। একই সাথে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভের পাশে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন তিনি। এসময় কর্মসূচিতে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, এডিসি জেনারেল কুদরত-ই খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, পিপি এড. বজলুর রসিদ, এনসিপির জেলা সমন্বয়কারী মুকুল মিয়া, এবি পার্টির আহবায়ক ডাঃ নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজি নাহিদ, এনসিপির শ্রম-কল্যান সম্পাদক মোঃ মাসুম, শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন, শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কালবেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু, দৈনিক নতুন সময় প্রতিনিধি আহম্মেদুল কবির, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
