ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
জুলাই বিপ্লবে পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছয়েদের বাড়িতে বিএনপির দোয়া মাহফিল
মুস্তাক আহমেদ , পঞ্চগড়
প্রকাশ: Saturday, 19 July, 2025, 7:20 PM

জুলাই বিপ্লবে পঞ্চগড়ের  প্রথম শহীদ আবু ছয়েদের বাড়িতে  বিএনপির দোয়া মাহফিল

জুলাই বিপ্লবে পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছয়েদের বাড়িতে বিএনপির দোয়া মাহফিল

জুলাই আন্দোলনে পঞ্চগড় জেলার পাঁচজন শহীদ হন। এদের মধ্যে রিক্সাচালক পান বিক্রেতা শহীদ আবু ছায়েদ ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হন। শনিবার দুপুরে মাড়েয়া বামন হাট ইউনিয়নের প্রধানের হাট গ্রামে শহীদ আবু ছায়েদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার বাড়িতে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহপিল আয়োজন করা হয়। বোদা উপজেলা বিএনপি এই দোয়াম মাহফিলের আয়োজন করে। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লিউন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসন আজাদ, শহীদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রধান, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন  ভেদাভেদ ভূলে গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে এক হয়ে  ২০২৪ এর গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে  রুখে দিতে হবে। শহীদ আবু ছায়েদের স্মৃতি চারণ করে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ আবু ছায়েদের মৃত্যু হয়েছে। আবু ছায়েদ যখন পুলিশের গুলিতে শহীদ হন তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম।

মারা যাওয়ার পর তার লাশ খুঁজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। তখন আমরা এম্বুলেন্স ভাড়া করে তার লাশ এলাকায় নিয়ে আসি। লাশ আনার পরে এলাকার লোকজন জানাজা ও দাফন করতেও বাধা দেন। পরে অল্প সময়ের মধ্যে জানাজা পড়ে তাকে দাফন করা হয়। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মরদেহ দাফনে বাঁধা দেয়। বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাযা করে তাকে দাফন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status