ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
তাড়াশে সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Saturday, 19 July, 2025, 6:29 PM

তাড়াশে সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

তাড়াশে সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জের তাড়াশে সোনালী আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরেছে। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে চলতি পাট মৌসুমে বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।

অন্য বছরের তুলনায় এবার পাটের ভালো ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষার পানি ও ভারি বৃষ্টি হওয়ায় বিভিন্ন জলাশয়ে পানি জমে। সেই পানিতেই এখন চাষিরা পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ এখন ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও কোথাও দেখা গেছে নারী-পুরুষের অংশ গ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করতে।

তাড়াশ কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় গত বছরের চেয়ে এবার ৭০০ হেক্টর জমিতে বেশী আবাদ হয়েছে।  

উপজেলার বিলনাদো গ্রামের পাট চাষি আশরাফুল ইসলাম  বলেন, সে এবছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন। এক বিঘা জমিতে পাট চাষে প্রায় ৭-৮ হাজার টাকা খরচ হয়। পাট উৎপাদন হয় প্রায় ৮-১০ মন। যার বাজারদর প্রায় ২৮ হাজার টাকা। এছাড়া বিঘা প্রতি প্রায় ২ হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়। গত বছর ভরা মৌসুমে প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে ৩০০০-৩২০০ টাকা। ক্রমশই পাটের দাম বাড়ছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত জানান, পাট চাষীদের সুদিন ফিরেছে। পাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছে কৃষক। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন। এ বছর উপজেলায় ২ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status