ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Saturday, 19 July, 2025, 6:24 PM

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন

সিরাজগঞ্জ-৩ আসনের  চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার বার্ধক্য জনিত কারণে  ঢাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন  ( ইন্না-লিল্লাহ
রাজেউন)।

মৃতুকালে তার বয়স হয়েছিল ৯৫  বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন।  তিনি স্ত্রী,  তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। 

 সিরাজগঞ্জ-৩( তাড়াশ- রায়গঞ্জ উপজেলা) আসন থেকে  তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন

আজ শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদফতর সম্পাদক শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

  তিনি ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ব্যপক উন্নয়ন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status