|
দরবার শরীফের হাফেজিয়া মাদ্রাসার ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন
আলমগীর কবির,আলফাডাঙ্গা
|
![]() দরবার শরীফের হাফেজিয়া মাদ্রাসার ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন শনিবার (১৯ জুলাই) দুপুরে এ ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ধলাইরচর দরবার শরীফের জামেয়া রাকীবিয়া নূরানী হাফেজিয়া ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা ও ধলাইরচর দরবার শরীফের গদিনসীন পীর মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে এই ধর্মীয় প্রতিষ্ঠানটি । সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, মাদরাসা তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা ও দেয়া হয়। দোয়া মাহফিলের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন ধলাইরচর আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আলী আকবার। এ সময় অত্র মাদ্রাসা উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান,মিজানুর রহমান, বাকীবিল্লাহ, হাবিব কিবলু,ম্যানেজিং কমিটির সহ সভাপতি ইন্জিনিয়ার মামুনুর রশিদ,সহকারী প্রকৌশলী আল-আমিন হ্নদয়,,মাওলানা আবু মুসা,মাওালানা আঃ রাজ্জাক, বাবলু, জাহিদুল ইসলাম আঃ কাইয়ুম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
