|
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভলল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভলল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। মিছিলটি কোনাবাড়ী বিসিক থেকে শুরু হয়ে কাঁচাবাজার ইউটার্ন হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মোঃ বাবুল হোসেন বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো অশালীন মন্তব্য বা কটূক্তি করলে আমরা তা কোনোভাবেই সহ্য করবো না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথেই জবাব দেব।” এর আগে শুক্রবার বেলা দুপুর ২টার পর থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোনাবাড়ী বিসিক এলাকার ১ নম্বর গেটের সম্মূখে জমায়েত হতে থাকেন। পরে একত্রিত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ![]() তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভলল শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ মৌন বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচির ইঙ্গিত দেন। এরপর বিকেল সাড়ে ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে একটি পৃথক বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান ও অটোচালক দল, কোনাবাড়ী থানা শাখা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ী বিসিকে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের উপদেষ্টা মোঃ সালাহ উদ্দিন জনি। এ সময় উপদেষ্টা রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
