ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ইভি চার্জিং স্টেশন চালু করলো আইপিডিসি ও মার্সিডিজ বেঞ্জ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 July, 2025, 2:59 PM

ইভি চার্জিং স্টেশন চালু করলো আইপিডিসি ও মার্সিডিজ বেঞ্জ

ইভি চার্জিং স্টেশন চালু করলো আইপিডিসি ও মার্সিডিজ বেঞ্জ

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ঢাকার গুলশানে অবস্থিত তাদের প্রধান কার্যালয়ে একটি অত্যাধুনিক ইলেক্ট্রিক ভেহিক্যাল (ইভি) চার্জিং স্টেশন চালু করেছে। বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ-এর একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর র‍্যানকন মোটরস লিমিটেড এই চার্জিং স্টেশনটি স্থাপন করেছে।

এই উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ও মার্সিডিজ বেঞ্জ দেশব্যাপি ইভি চার্জিং নেটওয়ার্ক ছড়িয়ে দিতে কাজ করছে। মার্সিডিজ বেঞ্জ-এর ইকিউ সিরিজের অধীনে নির্মিত চার্জিং স্টেশনটি দেশের ইভি ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। কেবল মার্সিডিজ নয়, অন্যান্য ইলেকট্রিক গাড়িও উন্নত নিরাপত্তা সুবিধা সম্বলিত এই স্টেশনটি ব্যবহার করতে পারবে।

ইভি চার্জিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন সামিউল হাশিম; র‍্যানকন মোটরস লিমিটেড-এর সিইও রেদওয়ানুল জিয়া এবং ডিভিশনাল হেড অব মার্কেটিং মো: নাবিল হাসান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বর্তমানে মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশে ২০টিরও অধিক এসি চার্জার পরিচালনা করছে। তাদের ‘চার্জ ইজি’ নামক অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহারকারীরা নিকটবর্তী চার্জিং স্টেশন খুঁজে পাবেন এবং ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিরাপদে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

এই উদ্যোগের আওতায়, ২০২৫ সালের মধ্যে দেশব্যাপি ৩০টির অধিক ইভি সার্জিং স্টেশন স্থাপনের কথা রয়েছে, যার মধ্যে ৩টি ডিসি ফাস্ট চার্জার থাকবে। জ্বালানি খরচ তুলনামূলক কম হওয়ায় দেশে ইভি’র জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে এ ধরনের অবকাঠামো মানুষকে আরও বেশি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের সাথে এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত। সাস্টেইনেবিলিটি ও ইনোভেশন সবসময়ই আইপিডিসি’র মূল দর্শনের কেন্দ্রবিন্দুতে থাকে। তারই ধারাবাহিকতায়, ঢাকায় আমাদের প্রধান কার্যালয়ে এই ইভি চার্জিং স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার চেষ্টা করেছি। শীঘ্রই আইপিডিসি’র চট্টগ্রাম শাখাতেও একটি চার্জিং স্টেশন স্থাপনের আমাদের পরিকল্পনা রয়েছে।”

র‍্যানকন মোটরস লিমিটেড-এর সিইও রেদওয়ানুল জিয়া বলেন, “আইপিডিসি’র সহযোগিতায় এই উদ্যোগ বাংলাদেশের ইভি ইকোসিস্টেমকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা কেবল ইভি সল্যুশনস প্রচার করছি না, বরং ভবিশ্যত বাংলাদেশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতেও কাজ করছি।”

পরিবেশবান্ধব ভবিষ্যত গড়ার লক্ষ্যে আইপিডিসি ও মার্সিডিজ বেঞ্জ-এর এমন যৌথ উদ্যোগ বাংলাদেশে ইলেক্ট্রিক ভেহিক্যালের বিস্তারে নজির স্থাপন করেছে। এটি শুধু দেশের কর্পোরেট খাতে নয়, বরং সামগ্রিক উন্নয়নের জন্যও ইতিবাচক বার্তা দিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status