ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
উজিরপুরের বামরাইলে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট নারীসহ আহত-৮ থানায় মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 July, 2025, 2:57 PM

উজিরপুরের বামরাইলে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট নারীসহ আহত-৮ থানায় মামলা

উজিরপুরের বামরাইলে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট নারীসহ আহত-৮ থানায় মামলা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকার প্রবাসীর ভবনে হামলা,সিসি ক্যামেরা ভাংচুর, নগদ অর্থ,স্বর্ণালংকার লুট ও নারীসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। 

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৯ নং ওয়ার্ডে ১৭ জুলাই সন্ধ্যা সোয়া ৭ টার দিকে পূর্ব শত্রুতার জেরে দক্ষিণ মোড়াকাঠি গ্রামের ফারুক হোসেন বয়াতীর ছেলে সবুজ বয়াতী(৩৫),মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ সুজন হাওলাদার (৪০),নাজেম হাওলাদারের ছেলে মোঃ জালাল হাওলাদার(৪০),হস্তিশুন্ড  গ্রাম ৯নং ওয়ার্ডের মৃত রশিদ বয়াতীর ছেলে মোঃ জাকির বয়াতী(২৮),মোঃ সজল বয়াতী(২৩), লাল মিয়া বয়াতীর ছেলে মোঃ রাসেল বয়াতী(৩০), মৃত হাবিব বয়াতীর ছেলে মোঃ সুমন বয়াতী(৪৫), মোঃ বাদশা বয়াতীর ছেলে মোঃ হৃদয় বয়াতী(২২), দক্ষিন মোড়াকাঠী গ্রামের মৃত ফরিদ সরদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম সরদার(৩৫), হস্তিশুন্ড গ্রামের মৃত হোসেন আলী বয়াতীর ছেলে মোঃ ইউসুফ বয়াতী(৪৫),রফিকুল ইসলামের ছেলে রিফাদুল ইসলাম(২২), বাদল বয়াতীর ছেলে মোঃ ইমরান বয়াতী(২৫), মৃত হোসেন আলী বয়াতীর ছেলে মোঃ ফারুক হোসেন বয়াতী(৬৬), খোলনা গ্রামের রুমন হাওলাদারের ছেলে মোঃ রানা হাওলাদার(৩৫), দক্ষিণ মোড়াকাঠি গ্রামের খোকন হাওলাদারের ছেলে মোঃ বেল্লাল হাওলাদার(২৫), খোলনা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে মোঃ নজরুল হাওলাদার(৩৫), মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ জসিম হাওলাদার(৪০)সহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে  প্রথমে হস্তিশুন্ড বাজারের পশ্চিম পার্শ্বে হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসার সামনে রাস্তার উপরে সিরাজুল ইসলাম, মোঃ মিজান বয়াতী, মোঃ খোকন বয়াতীর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়।

 রাত ৮ টার দিকে পুনরায় মোসাঃ নিপা আক্তারের বসতঘরে হামলা ওভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। এসময় ডাকচিৎকার করলে পরবর্তীতে তাদেরকে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায় হামলাকারীরা।

প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, মিজানুর রহমান, সাদিয়া,মোসাঃ নিপা আক্তার, ফেরদৌস খলিফা,বাচ্চু মৃধা,আবুল হোসেন মৃধা। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে বাচ্চু মৃধা ও আবুল হোসেন মৃধা এলাকায় প্রাথমিক চিকিৎসা নেয়। হামলার ঘটনায় মোঃ মোজাম্মেল হক বয়াতী বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। 

এছাড়া হামলাকারী রিফাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যপারে ভুক্তভোগী মোজাম্মেল হক জানান আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং আমেরিকা প্রবাসী মোঃ কবির হাসান মৃধার ভবনে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাংচুর, নগদ অর্থ ও  স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী তান্ডবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। 

এমনকি তাদের হুমকির মুখে কয়েকটি পরিবারের লোকজন ঘরে অবরুদ্ধ হয়ে আছে। তিনি আরো বলেন  এছাড়া ওই সন্ত্রাসীরা হামলা চালিয়েও ক্ষ্যান্ত হয়নি। প্রকাশ্যে অস্ত্রের মোহড়াসহ আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তাদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। 

এককথায় তারা এলাকায় মূর্তিমান আতঙ্ক। এলাকার সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি।  অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান মামলা নেয়া হয়েছে জড়িতদের অচিরেই আইনের আওতায় আনা হবে। 

এদিকে হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status