|
গাজীপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন নিহতের নাম নুরুল আমীন নূরু (১৯)। তিনি ওই গ্রামের শাহজাহান মিয়ার ছোট ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম বনি আমিন (২৬) বলে জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া এসআই সোহাগ মিয়া। স্থানীয়রা জানান, দুই ভাই একসাথে বাঁশ কাটতে গেলে পারিবারিক জমি নিয়ে বিরোধ শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই উত্তেজিত হয়ে লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানান স্থানীয়রা। বারিষাবো ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জালাল উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল তাদের দুই ভাইয়ের মধ্যে। আজ সকালে সেই বিরোধই রূপ নেয় প্রাণঘাতী সংঘর্ষে। পরিবারের লোকজন আমাকে জানায়, নিহত ছেলেটা প্রায় নেশাগ্রস্ত থাকতো। প্রতিবেশী বকুল মিয়া জানান, নিহত নুরুল আমীন মাঝে মাঝে নেশাগ্রস্ত থাকত বলে শোনা যায়। পরিবারের মধ্যেও নানা কারণে কলহ চলছিল। আজ সকালে তাদের বাবা, বড় ছেলে ও ছোট ছেলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হাতাহাতি'র ঘটনায় রুপ নেয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল নতুন সময়কে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বড় ভাইকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছে না। তবে বিস্তারিত পরে জানানো হবে।" নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
