|
মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, তারপর কী ঘটল
নতুন সময় ডেস্ক
|
![]() মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, তারপর কী ঘটল সেখানে মোদি তার বক্তব্য শেষ করে নিজে থেকেই মিঠুনের দিকে এগিয়ে যান মোদি। দু'জনে হাত মেলানো, মুখে হাসি। দুর্গাপুরের সভায় সামনের সারিতেই উপস্থিত ছিলেন তিনি। আর ভাষণ শেষের পর বিদায় জানানোর মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। আসন ছেড়ে প্রধানমন্ত্রীর সামনে চলে আসেন মিঠুন। অভিনেতা আচমকাই মোদিরর পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান। কিন্তু সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বাধা দিলেন। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তিনি এটা চান না। বরং পরম স্নেহে মিঠুনকে বুকে জড়িয়ে ধরলেন। এই সৌজন্যে মুগ্ধ হয়ে গেছে অনেকেই। এদিকে মিঠুন চক্রবর্তীর বয়স মোদির থেকে কয়েক মাস বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে, তবে মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে। বয়সে ছোট প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা দেখানো কি নিছক সম্মান, না কি রাজনৈতিক সৌজন্য—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
