|
বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি নেছারাবাদের আটঘর কুড়িয়ানার বিখ্যাত ভাসমান নৌকারহাট ঘুরে দেখেন। ট্রলারে করে হাট পরিদর্শনের সময় রাষ্ট্রদূত স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরে ছারছীনা দরবার শরীফে গিয়ে তিনি জুমার নামাজ আদায় করেন। রাষ্ট্রদূতের এই সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সাইদানি বলেন, ‘নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি মুগ্ধ। আমরা এখানকার নৌকা কিনতে আগ্রহী এবং ভবিষ্যতে এই শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’ এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
