|
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রদর্শিত হয় ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক দুটি চলচ্চিত্র। এসব চলচ্চিত্রে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ ও অংশগ্রহণ তুলে ধরা হয়। এরপর মঞ্চে পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’, যেখানে গেয়েছেন শিল্পী সেজান, তাশফি, সানি এবং ব্যান্ডদল আর্টসেল ও র্যাপার কালেক্টিভ। সবচেয়ে আলোচিত ছিল ড্রোন শো, যেখানে আকাশে ভেসে ওঠে বিভিন্ন প্রতীকী বার্তা—‘নাটক কম করো পিও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস উইল বি সার্ভড’—এমন আরও নানা লেখায় স্মরণ করা হয় শিক্ষার্থীদের ত্যাগ ও প্রতিবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএসসহ অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিবসটির অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিশিষ্টজন এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
