|
ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক বৃহস্পতিবার রাত ১২টার কিছু পর কলাবাগান বাস স্টপেজের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনাটি ধরা পড়ে একটি সিসিটিভি ফুটেজে, যা শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাম হাতে চাপাতি ধরে এক ছিনতাইকারী যুবককে আক্রমণ করার ভঙ্গি করছে। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন পুরো দৃশ্য দেখলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি। একপর্যায়ে দুর্বৃত্ত ব্যাগটি ছিনিয়ে নিয়ে ট্রাফিক পুলিশের তিন সদস্যের পাশ দিয়ে হেঁটে রাস্তা পার হয়ে চলে যায়। ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা শুক্রবার গণমাধ্যমকে বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করেছি। এটি ধানমন্ডি থানার কলাবাগান বাস স্টপেজের কাছে। এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেনি। তবুও আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছি। তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
