|
কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে নাচোলের রুহুলসহ গ্রেফতার ৫
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে নাচোলের রুহুলসহ গ্রেফতার ৫ আটককৃতরা হলেন-- টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাঁড়িয়া গ্রামের বাছির মিয়ার ছেলে সুমন রানা (২৭), বগুড়া জেলার ধুনট থানার বৈশাখী চৌবের গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মকুল মিয়া (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কেলী গ্রামের মৃত আবি সিদ্দিকের ছেলে সজিব (৩২)। এছারা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দরদড়া দেরগা বাজার গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে মোঃ রানা ওরফে বিকাশ রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাধবপুর গ্রামের জিল্লুর ওরফে জুল্লর রহমানের ছেলে মোঃ রুহুল আমিন (২১)। বৃহস্পতিবার (১৭জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন। বিজ্ঞপ্তির বরাতে তিনি জানান, গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ১১টায় কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার ভাগাড়ের কাছে ফাঁকা জায়গায় ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরেই আলামতসহ গ্রেপ্তারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা সালাহ উদ্দিন। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
