|
গোপালগঞ্জে যৌথ অভিযানে ২০ জন আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোপালগঞ্জে যৌথ অভিযানে ২০ জন আটক গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই ২০ জনকে আটক করা হয়েছে। তিনি জানান, আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি। এদিকে, বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। ২২ ঘণ্টার এ কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে। তবে কারফিউয়ের মধ্যেও সকাল থেকে শহরজুড়ে হালকা যানবাহন চলতে দেখা গেছে। কিছু কিছু দোকানপাটও খুলেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম। শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহল দিতে দেখা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
