|
নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম খান তার নিজস্ব রাজনৈতিক দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন। পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে রেহাম খান বলেন, আমি আগে কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। একবার একজনের জন্য একটি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি। তিনি জানান, তার দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। এটি শুধু একটি দল নয়, একটি আন্দোলন, যা রাজনীতিকে জনগণের সেবায় রূপান্তরিত করতে চায়। পাকিস্তানের চলমান সমস্যার দিকে ইঙ্গিত রেহাম বলেন, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার অভাব রয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
