ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরাইলে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ডাঃ নাজমুল হুদা বিপ্লব এর মতবিনিময় সভা
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Saturday, 12 July, 2025, 11:26 AM

সরাইলে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ডাঃ নাজমুল হুদা বিপ্লব এর মতবিনিময় সভা

সরাইলে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ডাঃ নাজমুল হুদা বিপ্লব এর মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইলে আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ নাজমুল হুদা বিপ্লব সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ক্যাফে বাংলা  হোটেলে সরাইল উপজেলার ৩টি সাংবাদিক সংঠনের সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। ডাঃ নাজমুল হুদা বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য এবং তিনি আশুগঞ্জ উপজেলার প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদার সুযোগ্য সন্তান।

মতবিনিময় সভায় তিনি বলেন, তিনি তাঁর পিতার মত চিকিৎসা সেবার পাশাপাশি নীরবে নিভৃতে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ছাত্রজীবন থেকেই গঠনমূলক রাজনীতিতে যুক্ত ছিলেন এবং তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কর্মজীবনে তিনি ড্যাব এর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা মেডিকেল সহ অন্যান্য প্রতিষ্টানে সুনামের সাথে কাজ করলেও আওয়ামী শাসনামলে বিভিন্ন প্রতিকুলতার কারণে সরকারী চাকরি ছাড়তে বাধ্য হন।

তিনি আরো বলেন সরাইল ও আশুগঞ্জ একটি অবহেলিত এলাকা। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হব এবং জনগণের আশানুরূপ উন্নয়ন করতে পারব।সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন ও সরাইল উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status