|
উজিরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারে দাবী পৌরবাসীর
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
|
![]() উজিরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারে দাবী পৌরবাসীর উজিরপুর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইচলাদী ও মাদার্সি হয়ে সোনার বাংলা বাজার, স্কুল সড়কের এটি। সোনার বাংলা স্কুল ও বাজার থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সদরে আসার একমাত্র সড়কটি প্রায় দৈর্ঘ্য ৬ কিলোমিটার এর মধ্যে ৩৫০ মিটার উজিরপুর পৌরসভার অন্তর্গত কিন্তু এই ওয়ার্ডটির একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্বেও পৌরসভার স্থাপিত হওয়ার পূর্বে নির্মিত সড়ক টি কখনো সংস্কার করা হয়নি বলে দাবি স্থানীয়দের। কলেজ শিক্ষক প্রভাষক বিপ্লব হাজারী জানান, এই রাস্তাটি পাকা করনের জন্য কয়েকবার আবেদন করে ব্যর্থ হয়েছি আমরা। এ বিষয়ে পৌরসভার বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাসুদ রানা সিপাই জানান উজিরপুর পৌরসভার গুরুত্বপূর্ণএকটা ওয়ার্ড হওয়া সত্বেও রাস্তাঘাট সহ কোন পৌর সুবিধা পাচ্ছে না এখানকার বাসিন্দারা। আমরা পৌরকর দিয়ে থাকি কিন্তু কোন সুবিধা পাচ্ছিনা। তার চেয়ে ইউনিয়ন পরিষদের সুযোগ-সুবিধা অনেক বেশি। এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান,আমি রাস্তাটি সংস্কারের একটি আবেদন পেয়েছি আর্থিক বরাদ্দ সাপেক্ষে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ
