|
ঠাকুরগাঁওয়ে বেতারের সংবাদ পাঠিকা দুর্ঘটনায় দুটি পা হারালেন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() ঠাকুরগাঁওয়ে বেতারের সংবাদ পাঠিকা দুর্ঘটনায় দুটি পা হারালেন বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরী হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মনি চৌধুরী সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহি উদ্দিন চৌধুরীর মেয়ে। জানা যায়, সকালবেলায় সংবাদ পাঠের উদ্দেশ্যে তিনি তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও অফিসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ১০ চাকার ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরেকটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে মনি চৌধুরী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
