|
ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু গতকাল রোববার ম্যাচ চলাকালীন সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হরজিৎ সিং নামের এক ব্যাটার। পাঞ্জাবের ফিরোজপুরের গুরহর সহায় এলাকার ডিএভি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। অথচ কয়েক সেকেন্ড আগে সজোরে এক ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এক ভিডিওতে দেখা যায়, ছক্কা হাঁকানোর পর ক্রিজের মধ্যে বসে পড়েন হরজিৎ। ওই সময় নন-স্ট্রাইক প্রান্তের দাঁড়িয়ে থাকা সঙ্গীও এসে তার পাশে বসে পড়েন। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন হরজিৎ। তখন মাঠে উপস্থিত সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ব্যাটিংয়ের সময় হরজিৎ সিংয়ের পরনে ছিল সাদা-কালো টি-শার্ট। জ্ঞান হারিয়ে ফেলার পর কিছু খেলোয়াড় তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হরজিৎকে বাঁচানো যায়নি। এই ক্রিকেটার কাঠমিস্ত্রির কাজ করতেন। এর আগে গত বছর জুনে মুম্বাইয়ে ম্যাচ চলাকালীন ছক্কা মারার পর আরও এক ব্যাটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কাশ্মিরা এলাকায় একটি বক্স ক্রিকেট ম্যাচে ওই ঘটনা ঘটে। ম্যাচে এক যুবক বড় ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
