ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ঋতুপর্ণার সঙ্গে জুটি, যা বললেন চঞ্চল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 June, 2025, 10:17 AM

ঋতুপর্ণার সঙ্গে জুটি, যা বললেন চঞ্চল

ঋতুপর্ণার সঙ্গে জুটি, যা বললেন চঞ্চল

২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন। অতীত ফিরে এসে কীভাবে তিনটা জীবনের সমীকরণ বদলে দেয়—এমনই এক গল্প নিয়ে অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। ‘ত্রিধারা’ শিরোনামের এ সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই সিনেমার মধ্য প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে চঞ্চল-ঋতুপর্ণাকে।
 
গতকাল পশ্চিমবঙ্গের গণমাধ্যমে খবরটি আসে। সেখানকার নতুন ছবিতে অভিনয় করবেন চঞ্চল। যদিও নির্মাতারা কেউ নিশ্চিত করেননি ছবিটির কথা। তবে ছবিটির প্রসঙ্গে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে চঞ্চল বলেন, ‘আলোচনা চলছে কাজটা নিয়ে।

এখনো চূড়ান্ত হয়নি, হলেই জানাব। তবে সম্ভাবনা আছে!’ 
সম্ভাবনা যদি ফলে, তাহলে এটি হতে যাচ্ছে চঞ্চল ও ঋতুপর্ণার একসঙ্গে প্রথম ছবি। আর এই খবরে বেশ উচ্ছ্বসিত দুই তারকার ভক্তকুল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status