|
বগুড়া শেরপুর প্রবীণ সংগীত ওস্তাদ আবুল কাশেম আর নেই
দীপক কুমার সরকার,বগুড়া
|
![]() বগুড়া শেরপুর প্রবীণ সংগীত ওস্তাদ আবুল কাশেম আর নেই তার জন্মস্থান উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি তৎকালীন সংগীতের প্রবীণ ওস্তাদ দবির উদ্দিনের ছেলে। মৃত্যু কালে তার স্ত্রী গোলাপ ভানু, দুই সন্তান মেহেদী হাসান বাবুল ও আমিনুল ইসলাম মনির সহ সংগীত অঙ্গনের অসংখ্য শিক্ষার্থী, এবং গুনগ্রাহী রেখে গেছে। বেঁচে থাকা অবধি সঙ্গীত ওস্তাদ আবুল কাশেমের নিজস্ব কোন সংগীত বিদ্যালয় না থাকলেও বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে সংগীত প্রশিক্ষণের মাধ্যমে সংস্কৃতিক চর্চা বিলিয়ে দিতেন। ছোটবেলায় বাবা ওস্তাদ দবির উদ্দিনের দারাজ কন্ঠে গান গাওয়া থেকে অনুপ্রাণিত হয়ে শেরপুর উপজেলার একজন দক্ষ ও প্রবীণ ওস্তাদ হিসেবে প্রতিষ্ঠা পায়। এছাড়াও তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকতেন। প্রবীন এই সঙ্গীত ওস্তাদ আবুল কাশেম ব্যক্তি জীবনে সংগীত সাধনের মাধ্যমে অর্জন করেছেন জেলা প্রশাসক পদক সহ বিভিন্ন সম্মাননা ও ও আর্থিক অনুদান এমন সব তথ্য জানিয়েছেন তার ছোট ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম। তার মৃত্যুতে শেরপুর উপজেলার সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে। সেই সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগীত অঙ্গনের, বিভিন্ন সংগঠক, শিক্ষার্থী ও পিপাসু ও শুভাকাঙ্ক্ষীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
