ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে উসকাণী মামলায় বিএনপি নেত্রী আটক
ইয়াসিন আরাফাত , চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Sunday, 29 June, 2025, 4:17 PM

চাঁপাইনবাবগঞ্জে উসকাণী মামলায় বিএনপি নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জে উসকাণী মামলায় বিএনপি নেত্রী আটক

এবার উসকানীদাতা বা ইন্ধনদাতা মামলায় আটক করা হয়েছে এক নারীকে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহনাজ খাতুন। শনিবার (২৮ জুন) রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় ছাইতনতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ২৩ তারিখ সোমবার ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জেরে তার স্বামীর শরীরে গরম ডাল ঢেলে দেন। এতে তার স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় করা মামলায় তাজকেরার উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয় শাহনাজ খাতুনকে।

আটক শাহনাজ খাতুনের ভাই শাহ কবীর জানান, শনিবার দিবাগত রাতে হঠাৎ করেই ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাড়িতে দলবল নিয়ে হাজির হন। তারা শাহনাজকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তবে আটক করে নিয়ে যাবার আগে শাহনাজের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট আছে কি না জানতে চাইলে কোন উত্তর দেয়নি পুলিশ।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গরম ডাল দিয়ে স্বামীর শরীর ঝলসে দিয়ে হত্যাচেষ্টার মামলায় সাইবুর রহমানের স্ত্রী তাজকেরা খাতুনকে উসকানীদাতা বা ইন্ধনদাতা হিসেবে শাহনাজ খাতুনের সংশ্লিষ্টতা রয়েছে। সেই মামলায় শাহনাজ খাতুন অন্যতম আসামী। আর তাই অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status