ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্যামনগরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি
মোঃ আলফাত হোসেন, শ্যামনগর
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 6:18 PM
সর্বশেষ আপডেট: Monday, 30 June, 2025, 10:12 AM

শ্যামনগরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

শ্যামনগরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট সোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ২৪ জুন ( মঙ্গলবার) শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৮ হতে সকাল ১০ টা পর্যন্ত প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি মোঃ আনিছুর রহমান, সহ-সভাপতি নূর জাহান খাতুন,নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকআরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ সৌরভ মন্ডল, তথ্য ও প্রচার সম্পাদক ফারদিন আশিক, মহিলা বিষয়ক সম্পাদক কাকলী সোনা, সদস্য এম. এম. হাফিজুর রহমান, উত্তম কুমার রক্ষিত, অনিমেষ বৈদ্য ফয়জুল্ল্যাহ, আছিয়া সুলতানা, ইমরান হোসেন, হামজার আলী সহ স্বাস্থ্য সহকারী বৃন্দ।

শ্যামনগরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

শ্যামনগরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

তাদের ৬ দফা দাবী হলো- নিবাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে 'উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে, বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে,পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যপরিদর্শকস্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম দিতে হবে। এ দাবী গুলো বাস্তবায়িত হলে- তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status