ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 6:20 PM

বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল!

বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল!

আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ আদেশ দেন তিনি। এই মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বসেই বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল।

আদালতে নোবেল ও প্রিয়াকে দেখা যায় হাসিমুখে কথা বলতে। বিচারক প্রিয়ার মতামত জানতে চাইলে তিনি জানান, জামিনে তার কোনো আপত্তি নেই। উভয়পক্ষের আইনজীবীরাও জানান, এটি ছিল এক ধরনের ভুল বোঝাবুঝি, যা এখন মীমাংসিত।

আদালত থেকে বের হওয়ার সময়ও প্রিয়ার হাত ধরে ছিলেন নোবেল। পরে আদালত জামিন মঞ্জুর করলে তারা দুজনেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এদিকে জামিনের পর নোবেলের আইনজীবীরা জানান, খুব শিগগিরই দাম্পত্য জীবনে নতুন সদস্য আসছে—প্রিয়া অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে নোবেল বা প্রিয়া কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

প্রসঙ্গত, গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা। তবে কারাগারে এই বিয়ের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা।

বর্তমানে জামিনে মুক্ত নোবেল সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তবে সামনে হয়তো নতুন জীবনের কথা জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই তারকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status