ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে চারাগাছ বিতরণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 6:13 PM

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে চারাগাছ বিতরণ

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে চারাগাছ বিতরণ

পুষ্টি চাহিদা পূরণ ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠির  মাঝে ফলজ চারাগাছ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ২৪ জুন দুপুরে কুড়িগ্রাম উপজেলা কৃষি অফিস চত্বরে এ সব চারা গাছ বিতরণ করা হয়। ইউকে সরকারের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে কুড়িগ্রাম সদর উপজেলায় ৯ হাজার ৭শত ৫০ টি ফলজ (আম,লেবু,পেয়ারা) গাছ
বিতরণ করে সংস্থাটি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপু রায়, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ মোমিনুল ইসলাম প্রমুখ।

চারা বিতরণ অনুষ্ঠানে ফলজ গাছের উপকারিতা এবংএই কর্মসূচির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই গ্রামীণ উন্নয়নকেও উৎসাহিত করা হচ্ছে বলে বক্তারা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status