ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে এসডিএফ-এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 5:53 PM

কুড়িগ্রামে এসডিএফ-এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

কুড়িগ্রামে এসডিএফ-এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

কুড়িগ্রামে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালন করা হয়েছে।

'শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার প্রতিদিন'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার ২৪ জুন দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের খলিলগঞ্জ এলাকায় শতাধিক কিশোরী ও প্রবীণ শোভাযাত্রা ও রেলিতে অংশ গ্রহন এবং আলোচনার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

শোভাযাত্রা ও রেলি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন  সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা আবু রাহাত রোকনুজ্জামান, জেলা ব্যবস্থাপক সাইদুল ইসলাম, স্বাস্থ্য পুষ্টি কর্মকর্তা আবু রাইয়ান প্রমুখ। আলোচকগণ নারী শিশু ও প্রবীণদের পুষ্টির প্রয়োজনীয়তা ও গুরুত্বের বিষয়ে বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status