ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো করোনা পরীক্ষা
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 5:50 PM

টাঙ্গাইল সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো করোনা পরীক্ষা

টাঙ্গাইল সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো করোনা পরীক্ষা

করোনা ভাইরাসে নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আগেই টাঙ্গাইলে ৬৫০টি সনাক্তকরণ কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তের খবর ও করোনায় মৃত্যুতে জনমনে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় ,কিট সংকটের মধ্যেও করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক পর্যায়ে জেলার সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫০ টি কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার প্রথম দিনে মর্জিনা (৪০), সাহেরা (৬৫) ও হারাধন পাল (৬৫) এই তিন জন টেস্ট করান। টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। গত ৪৮ ঘন্টায়  করোনা উপসর্গ নিয়ে কোন রোগী আসেননি তাই টেস্ট হয়নি।  করোনা  সনাক্তের সংখ্যা এখন পর্যন্ত শূণ্য। 

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই ৮/১০ জন করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হচ্ছে । কিটের স্বল্পতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে কিট সরবরাহ করা হয়নি। নাগরপুর উপজেলার বাসিন্দা জাহানারা আক্তার, জাহাঙ্গীর আলম ও সানোয়ার বলেন, করোনা উপসর্গ নিয়ে আমরা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে পরীক্ষা করার কিট না থাকায় আমাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। উপজেলা থেকে টাঙ্গাইল শহরের দুরত্ব প্রায় ৩০ কি.মি। তাছাড়া রাস্তাও ভালো না। এতো সময় আর টাকা অপচয় করে টাঙ্গাইলে পরীক্ষা করতে হবে কেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিটের ব্যবস্থা করা হোক। তাহলেই তো রোগীদের ভোগান্তি লাঘব হয়। 

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, করোনা পরীক্ষার জন্য উপজেলা পর্যায়ে আমরা এখনও কিট পাইনি। প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে রোগীরা আসেন। কিট না থাকায় তাদের আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করছি।

জেলা সিভিল সার্জন এফ এম মাহবুবুল আলম বলেন, জেলার জনসংখ্যা বিবেচনা ১৯ হাজার ৫ শত কিটের চাহিদাপত্র পাঠিয়েছিলাম। প্রাথমিক পর্যায়ে আমরা ৬৫০ টি কিট পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখনো কিট পাঠানো হয়নি। টাঙ্গাইল সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে করোনার কিট আছে। উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। 

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের সনাক্তকরণের জন্য যাবতীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। প্রথম দিনে ৩ জন টেস্ট করেছে ৩ জনেরই করোনা নেগেটিভ আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status