|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ মিছিল মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাচঁপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে যানজটে আটকা পড়া যানবাহনের যাত্রীদের দুভোগ পোহাতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশস্ত করলে মহাসড়ক থেকে সরে যান। পরে চলাচল স্বাভাবিক হয়। প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। ![]() ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ মিছিল মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশস্ত করলে তাঁরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
