ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালেশিয়ায় কুড়িগ্রামের যুবক সবুজ মিয়ার রহস্যজনক মৃত্যু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 1:58 PM

মালেশিয়ায় কুড়িগ্রামের যুবক সবুজ মিয়ার রহস্যজনক মৃত্যু

মালেশিয়ায় কুড়িগ্রামের যুবক সবুজ মিয়ার রহস্যজনক মৃত্যু

মালেশিয়ায় কুড়িগ্রামের যুবক সবুজ মিয়ার(২৯) রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ২৪ জুন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের লোকমুখে এ তথ্য পাওয়ার বিষয়টি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

জানা যায়, উল্লেখিত গ্রামের বাদশা মিয়ার পুত্র মালেশিয়া প্রবাসী যুবক সবুজ মিয়া (২৯) গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মালেশিয়ায় একা একটি কক্ষে রহস্যজনক ভাবে মৃত্যুর হয়েছে। প্রবাসে তার এমন রহস্যজনক মৃত্যুকে ঘিরে দেশে তার পরিবারের মাঝে উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে।

মৃত সবুজ মিয়ার মৃত্যুর খবর শুনে তার নিজ গ্রামের লোকজন সূত্রকে জানায়, ঘটনার দিন শনিবার রাত ১১টার দিকে এক সিকিউরিটি গার্ড প্রথমে জানালা ও দরজা খোলা অবস্থায় একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় সবুজকে দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই সিকিউরিটি গার্ড দ্রুত কয়েকজনকে নিয়ে রুমে প্রবেশ করে। সেখানে এক ভারতীয় তামিল নাগরিক মোবাইল ব্যবহার করছিলো। 

তাকে ঘটনা কিভাবে ঘটলো জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। তবে সবুজ মিয়া পারিবারিক সমস্যায় ভুগছিল এবং নিজেই আত্মহত্যা করেছে বলে জানিয়েছে। এধরণের জিজ্ঞাসাবাদের  বিষয়টি পরে মালেশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক নিশ্চিত করেছে বলে জানানো হয়। তারা এও জানান, গত ৭ জুন ঈদুল আজহার দিন মালেশিয়ায় অবস্থানকালে সবুজ মিয়ার সঙ্গে এক ভারতীয় নাগরিকের হাতাহাতির ঘটনা ঘটে। সে বিষয়টিও মালেশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ওই প্রবাসী পরিবারের লোকজনকে জানিয়েছে।

পারিবারের লোকজন বলছে মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগেই সবুজ মিয়া তার পরিবারের সকল সদস্যের সঙ্গে মোবাইলে স্বাভাবিক কথা বলেছে। কোনো ধরনের মানসিক অস্থিরতা বা বিপর্যয়ের তেমন কোন ইঙ্গিত পায়নি তারা। কথোপকথনের কিছুক্ষণ পর হঠাৎ খবর আসে সবুজ মিয়ার মৃত্যু হয়েছে। 

তবে সবুজ মিয়ার মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সবুজ মিয়ার মৃত্যুর  বিষয়টি কুড়িগ্রামে তার নিজ গ্রাম বালিয়ামারী নয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বিষয়টি মালেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status