ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর
প্রকাশ: Sunday, 22 June, 2025, 5:50 PM

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,শুক্রবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে একটি মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার জনৈক শিক্ষার্থী (১২)কে ধর্ষনের চেষ্টা করে মাদ্রাসার সুপার নুরনবী(৪৫)। 

এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার দুপুরে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সন্ধায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার নুরনবীকে গ্রেফতার করে। গ্রেফতার নুরনবী আত্রাই উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে।

এছাড়া একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী ওই গ্রামের জতেন বাঁশ ফোর স্ত্রী পার্বতি বাঁশ ফোর,জতেনের মেয়ে মাধবী বাঁশ ফোর ও ছেলে রাজন বাঁশ ফোরকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status