ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
রাণীনগরে পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর
প্রকাশ: Sunday, 22 June, 2025, 5:44 PM

রাণীনগরে পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগরে পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট ১৫০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শনিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শনিবার সন্ধ্যা থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কুনুজ গ্রামের নোয়াই ফকিরের ছেলে শফিকুল ফকির (৪৩) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার হরিপুর গ্রামের নিরেন্দ্রনাথের ছেলে নবীন চন্দ্র (৩০) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুরেদ্ধ রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status