|
ফের চড়েছে চালের বাজার, নেপথ্যে কী?
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফের চড়েছে চালের বাজার, নেপথ্যে কী? বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৬ টাকা ও আটাইশ ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়। বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়তি হবার কারণে বেড়ে গেছে চালের দাম। চাল ব্যবসায়ী রাকিব বলেন, বোরো ধানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে চালের বাজারে। সরু চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব পড়েছে মোটা ও মাঝারি দানার চালের উপরও। সামনে চালের দাম আরও বাড়তে পারে। আরেক ব্যবসায়ী নাইমুল বলেন, উৎপাদনস্থল থেকে ধান সংগ্রহের খরচ বেড়ে যাওয়ায় মিলাররা বেশি দামে চাল ছাড়ছেন। আর এতে করেই ধাপে ধাপে দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে। বিশেষ করে নতুন মৌসুমে চালের সরবরাহ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই বাজার অস্থিরতা অব্যাহত থাকতে পারে। ক্রেতারা বলছেন, একদিকে আয়ের চাপ, অন্যদিকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠছে। এহসান নামে এক ক্রেতা বলেন, চালের বাজার ফের অস্থির করার পাঁয়তারা চলছে। হঠাৎ করে এভাবে চালের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের কষ্ট আরও বাড়বে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
