|
বাগমারায় ৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
নতুন সময় ডেস্ক
|
![]() বাগমারায় ৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএনসি (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) রাজশাহী বিভাগের গোয়েন্দা টিম। মঙ্গলবার ৩ জুন, সকালে বাগমারা উপজেলার মচমইল বাজারের চেয়ারম্যান মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনসিডিল সহ গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের কাসেদ আলী (৩২), ও শাহবাজপুরের দিলালপুর গ্রামের মেনাজুল ইসলাম (২৮)। রাজশাহী ডিএনসি গোয়েন্দা শাখার উপ পরিচালক জিলালুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করছিলেন। মাদক বহনের জন্য তারা মোটরসাইকেলের সিট ও ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে গোপন কক্ষ তৈরি করেছিল। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তিনি আরো জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
