ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
খালেদ রায়হান, চন্দনাইশ
প্রকাশ: Tuesday, 3 June, 2025, 8:48 PM

চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  চন্দনাইশ পৌরসভা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) বিকালে চন্দনাইশ সদরস্থ দলীয় কার্যালয়ে দিবসটি পালন করা হয়। 

চন্দনাইশে পৌরসভা বিএনপি'র সাবেক আহবায়ক মাহামুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান । 

চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মাহাবুবুর রহমান মাহবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে সিরাজুল মোস্তফা, ওসমান গণি, মিজান, আলমগীর,  আইনুল হুদা। 

বিএনপি নেতাআবু ছাদেক শিবলু, নুরুল হুদা বাবর, নুরুল কবির, যুবদল নেতা আল মাহামুদ হিরু, জয়নাল আবেদীন, কুদ্দুস, নুরুজ্জামান, আমিন, খালেক, মোজাম্মেল, বেলাল, নাজিম সও., দিদার, আবুল কালাম, ইসমাইল, জাফর, মুজিব, প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status