ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 June, 2025, 1:54 PM

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে আগামী শনিবার (৭ জুন)। এদিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ জুন) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আজ থেকে আগামী রোববার (৮ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, আগামী দুদিন দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।  
 
এদিকে খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে এটি বিস্তার লাভ করতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 
সংস্থাটি আরও জানিয়েছে, বুধবার (৪ জুন) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বৃহস্পতিবার (৫ জুন) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরদিন শুক্রবার (৬ জুন) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের সামান্য বাড়তে পারে। আর শনিবার (ঈদের দিন) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এ সময় তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status