|
কুড়িগ্রাম চিলমারিতে গাঁজা সেবনকারি হাতেনাতে আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম চিলমারিতে গাঁজা সেবনকারি হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল ২জুন রাত সাড়ে ৮টার দিকে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এবং এসআই দিলীপ কুমার রায় ও সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার সময়কালে উপজেলার ফকিরপাড়া গ্রামের তসলিম উদ্দিনের পুত্র বিদ্যুৎ (৪৩)কে গাঁজাসেবন করার সময় চিলমারী থানাধীন মালেক মোড় চৌরাস্তার মোড় থেকে হাতেনাতে আটক করেছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রসাশনিক এধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসহ সকল অপরাধের কোন ছাড় দেয়া হবে না। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
