|
সান্ডার দাম হাঁকা হয়েছে ১৫ লাখ
সান্ডা কিনলে পান্ডা ফ্রি!
নতুন সময় প্রতিনিধি
|
![]() সান্ডা কিনলে পান্ডা ফ্রি! আরও একটি আকর্ষণীয় দিক হলো—সান্ডা কিনলে ফ্রিতে দেওয়া হবে একটি খাসি, যার নাম ‘পান্ডা’। তবে খাসিটির গায়ের রঙ ও গঠনের কারণে দেখতে অনেকটা পান্ডার মতো। এই বিশাল ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বহু মানুষ। এটি রয়েছে ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামে, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নাঈম হোসাইনের খামারে। তবে ষাঁড়টির উচ্চমূল্যের কারণে স্থানীয়ভাবে আগ্রহী ক্রেতার সংখ্যা কম। অনেকে এসে দামাদামি করলেও এখনও পছন্দসই দাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন খামার মালিক। তিনি বলেন, “গত বছরও বিক্রির জন্য উঠিয়েছিলাম, কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করিনি। এবারও ভালো দাম না পাওয়া পর্যন্ত বিক্রি করবো না।” সান্ডা ও পান্ডার মালিক নাঈম হোসেন জানান, “তিন বছর আগে আমাদের খামারে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির জন্ম হয়। শুরু থেকেই অত্যন্ত যত্ন করে লালন-পালন করেছি। বর্তমানে এর উচ্চতা ৬.৫ ফুট, দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ৩১ মণ। দাম হাঁকছি ১৫ লাখ টাকা।” সান্ডার পরিচর্যাকারী জানান, “গরমের কারণে প্রতিদিন সান্ডাকে ৩-৪ বার শ্যাম্পু ও সাবান দিয়ে গোসল করানো হয়। মশার কামড় থেকে রক্ষা পেতে গোয়ালঘরে মশানাশক স্প্রে করা হয় এবং সারাক্ষণ মাথার ওপরে ফ্যান চালানো হয়।” প্রতিদিন তার খাবারের পেছনে খরচ হচ্ছে প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা। খাবারের তালিকায় রয়েছে: খৈল, ভিজানো ছোলা, ভুট্টা, গমের ভুসি, মিষ্টি কুমড়া, তাজা ঘাস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
