ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ওষুধ মনে কীটনাশক সেবন, প্রাণ গেল শিশুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 8:52 PM

ওষুধ মনে কীটনাশক সেবন, প্রাণ গেল শিশুর

ওষুধ মনে কীটনাশক সেবন, প্রাণ গেল শিশুর

ময়মনসিংহের ফুলপুরে ওষুধ ভেবে কীটনাশক সেবন করায় আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের কৃষক জালাল উদ্দিন বাজার থেকে জমির পোকামাকড় দমনে কীটনাশক ও আড়াই বছরের শিশুসন্তান তাওহীদের জন্য ওষুধ কিনে আনেন। রোববার সকালে মা ওষুধ মনে করে তাওহীদকে কীটনাশক সেবন করালে সে আরও গুরুতর অসুস্থ হয়ে যায়।

পরে চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, ইসিজি করে শিশুটিকে মৃত পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status