|
নাটোরের লালপুরে ডায়রিয়ার ভয়াবহতা- চিকিৎসা সংকটে পাশে সেনাবাহিনী
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরের লালপুরে ডায়রিয়ার ভয়াবহতা- চিকিৎসা সংকটে পাশে সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী ইপিজেডের এক কারখানার শ্রমিকরা খাবার গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেই এ রোগ ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সিভিল সার্জনের অনুরোধে সেনাবাহিনীর একটি মেডিক্যাল টিম শনিবার (৩১ মে) বিকেলে হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে ১৫০ প্যাকেট ইনট্রাভেনাস (আইভি) স্যালাইন সরবরাহ করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সেনাবাহিনীর এই দ্রুত সহায়তা চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়রাও সেনাবাহিনীর এ মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। বর্তমানে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসনও মাঠে নেমেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনীর এই সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
