ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ধানক্ষেতে যুবকের গলাকাটা লাশ
নতুন সময় প্রতিবেদকব
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:37 PM

ধানক্ষেতে যুবকের গলাকাটা লাশ

ধানক্ষেতে যুবকের গলাকাটা লাশ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় কাবুল মোল্লা (৪৫) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতু বুরুজবাড়ি গ্রামের রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কাবুল মোল্লা আলতি বুরুজবাড়ি গ্রামের গাফফার মোল্লার ছেলে। সে দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

নিহত কাবুলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। রাতে অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধ্যান মেলেনি। সকালে বাড়ির কাছে রাস্তার পাশে একটি ধানক্ষেতে কাবুলের গলা কাটা লাশ স্থানীয় লোকজন দেখতে পেয় পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে এগারোটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।

তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status