ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আবারও ভোটের জন্য কেন রাজপথে নামতে হবে : শরীফুল আলম
এম এ আজিজ কিশোরগঞ্জ
প্রকাশ: Friday, 30 May, 2025, 8:17 PM

আবারও ভোটের জন্য কেন রাজপথে নামতে হবে : শরীফুল আলম

আবারও ভোটের জন্য কেন রাজপথে নামতে হবে : শরীফুল আলম

১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। আজকে আমাদের ভোটের অধিকারের জন্য এখনও কথা বলি, এখনও মিছিল করতে হয়। প্রতিটি মুহুর্তে এদেশের মানুষ তার অধিকারের জন্য রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়েছে। আন্দোলন করেছে। পুলিশের লাঠিপেটা খেয়েছে। তারপরও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের অধিকারের প্রশ্নে আপোষ করে নাই। অসংখ্য সহকর্মীকে হারালাম। আবারও ভোটের জন্য কেন রাজপথে নামতে হবে?

শুক্রবার (৩০ মে) দুপুরে কিশোরগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে শহরের নগুয়া এলাকায় জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল হক দিদার এর আয়োজনে, আয়োজিত গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম।

তিনি আরও বলেন, আমি আশা করি অবিলম্বে অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করবেন। দৃশ্যমান করবেন বিচার প্রক্রিয়া। স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার না করে দৃশ্যমান সংস্কার না করে আমরা দেখতে পাচ্ছি বিএনপিকে মানুষের কাটগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপি মানুষের অধিকার আদায়ে সবসময় সংগ্রাম করেছে।

জিয়াউর রহমানের কথা স্মরণ করে শরীফুল আলম আরও বলেন, বিদেশে শ্রমিকদেরক পাঠানো এবং আজকে দেশে যে রেমিট্যান্স আসে বাহির থেকে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। গার্মেন্টস থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার আসে, গার্মেন্টস শিল্পের বিকাশ, মহিলাদের কর্মসংস্থান তার শুরু তিনিই করেছিলেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধাপে ধাপে তার অবদান। আজকে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কিংবা মানবিক মূল্যবোধ বলেন সমস্তক্ষেত্রে তার শাসনামালে তিনি ভূমিকা রেখেছেন।

জেলা শ্রমিকদলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা পারভেজ,  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status