|
উৎসব ভাতায় বৈষম্যের প্রতিবাদে আহমদনগর উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() উৎসব ভাতায় বৈষম্যের প্রতিবাদে আহমদনগর উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সচল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ উৎসব বোনাসের মতো মৌলিক সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা বলেন, "শিক্ষক-কর্মচারী সবাই একত্রে কাজ করি, কিন্তু সুযোগ-সুবিধায় এত বৈষম্য কেন? সরকার যদি শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে পারে, তাহলে কর্মচারীদের কেন নয়?"এ সময় তারা অবিলম্বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান এবং তা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও কর্মবিরতির কারণে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সারা দেশের মতো শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির আওতায় একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
