|
উজিরপুরের সাতলায় গলায় ফাঁসদিয়ে গৃহবধূর আত্মহত্যা
এ এইচ অনিক, উজিরপুর
|
![]() উজিরপুরের সাতলায় গলায় ফাঁসদিয়ে গৃহবধূর আত্মহত্যা ঘটনা অনুসন্ধানে জানা যায় নিহতের ছোট মেয়ে ফাতেমা আক্তার (১৪) তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছে আমি বাসার বাহিরে ছিলাম পরবর্তীতে সকাল অনুমান ৯ টার দিকে বাসায় ফিরে এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধো অবস্থা দেখি এবং দরজা খোলার চেষ্টা করি। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় ঘরের জানালা দিয়ে দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করি এবং আমাদের ঘরেরর আড়ার সাথে নাইলনের রশি পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে থানায় সংবাদ দেই। তথ্যে জানা যায় অনেক দিন আগে ভিকটিম ঋণ করে তার দুই ছেলেকে বিদেশে পাঠায় এতে ওই গৃহবধূ ঋণগ্রস্থ হয়ে পড়ে। এছাড়াও কিছু দিন পূর্বে তার মেঝ মেয়ে প্রেমের সম্পর্ক করে তার এক আত্মীয়ের সাথে লাপাত্তা হয়। এ-সব কারনে গৃহবধূ মোমেনা বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। এ-সব কারনে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারনা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন উজিরপুর মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এবিসয়ে উজিরপুর থানায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
