ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাত চোখ বেধে ২৬ নাগরিককে সীমান্তে পুশ ইন করলো ভারত
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
প্রকাশ: Monday, 26 May, 2025, 5:53 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 27 May, 2025, 1:51 PM

হাত চোখ বেধে ২৬ নাগরিককে সীমান্তে পুশ ইন করলো ভারত

হাত চোখ বেধে ২৬ নাগরিককে সীমান্তে পুশ ইন করলো ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা খাগড়াছ‌ড়ির পানছড়ি ও মা‌টিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ফের ভারতীয় ২৬ নাগ‌রিক‌কে পুস ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

২৬ মে ২০২৫, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জন নারী পরুষ ও শিশু ও পানছড়ির সীমান্ত ডাইন চন্দ্র পাড়া/ সীমানা পাড়া দিয়ে ৭ জন নারী পুরুষ ও শিশু পুশ ইন করা হয়। 

পুশইন করা আটক ব্যাক্তিরা জানান, ২০১২ সালে তারা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা রাজ্য যায়। সেখান হথে তাদের আটক করে বিমান যোগে চোখ- হাত বেধে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসে।গত রাতের শেষদিকে ১০৮ বিএসএফ কর্তৃক পানছড়ি উপজেলা লোগাং ইউনিয়ন সীমান্ত ডানচন্দ্রবাড়ি এলাকা দিয়ে ৭ জনকে ও মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জন নারী পরুষ ও শিশু পুশ ইন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবি-র কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। পানছড়ি উপজেলার ৭ জন থানা পুলিশের কাছে আছে।  
 
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোর পূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এর আগে চলতি মাসে দফায় দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৮১ জন ও ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status