|
বিএনপির মহাসচিব ও তাঁর সহোদরের নামে ভূয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রেফতার
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() বিএনপির মহাসচিব ও তাঁর সহোদরের নামে ভূয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রেফতার গত শনিবার রাতে হায়দার রহমান জয়কে টাঙ্গাইল থেকে এবং রোববার নীলফামারী জেলার ডিমলা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা নূর-এ-শাহাদাৎ স্বজন ও সাইফুল ইসলাম সবুজের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। মির্জা ফখরুলের নাম ব্যবহার করে প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে নূর-এ-শাহাদাৎ স্বজন উল্লেখ করেন, গত ১৭ মে ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টায় তিনি জানতে পারেন যে, ‘জয় খান’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করেন। এই ভুয়া আইডি ব্যবহার করে অভিযুক্ত প্রতারকচক্র নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছিল। এর সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো প্রকার সম্পর্ক নেই। ভবিষ্যতে তাঁর নাম ভাঙিয়ে বড় ধরনের ক্ষতি সাধিত হতে পারে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পৃথক স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গতাল রোববার সন্ধ্যায় অভিযুক্তদের আদালতের মাধ্যমে পুলিশ ৫ দিন রিমান্ড চাইলে বিজ্ঞ বিচারক আসামি হায়দার রহমান জয়ের ৩ দিন এবং অপর আসামি শাকিল আহমেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
