|
ঝিনাইগাতী সীমান্তে হাতীর আতঙ্ক ; সতর্ক থাকতে বন বিভাগের মাইকিং
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতী সীমান্তে হাতীর আতঙ্ক ; সতর্ক থাকতে বন বিভাগের মাইকিং ঝিনাইগাতী উপজেলার পার্শ্ববর্তী নালিতাবাড়ী সীমান্তের সমশ্চুড়া থেকে গজনী পাহাড় পর্যন্ত ৩০-৪০টি বন্য হাতি কয়েকটি দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দিনের বেলায় এরা পাহাড়ে থাকলেও সন্ধ্যার পর খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসে। কখনো কখনো দিনের বেলায়ও উপজেলার সীমান্ত সড়কে হাতির দেখা মেলে, যা স্থানীয়দের চলাচলে ব্যাঘাত ও আতঙ্ক সৃষ্টি করছে। ঝিনাইগাতীর স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার রাতে গজনী দরবেশতলায় হাতির আক্রমণে আজিজুর রহমান নামে এক ব্যক্তি এবং পরবর্তীতে বাঁকাকুড়া বনের রাস্তায় এফিলিস মারাক (৪৫) নামে আরেকজন নিহত হন। এই ঘটনার পর থেকে উপজেলার গারো পাহাড়ের মানুষ রাতজুড়ে পাহারা দিচ্ছেন এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন না। ঝিনাইগাতী এলিফ্যান্ট রেসপন্স টিমের গান্দিগাঁও দলনেতা মো. নজরুল ইসলাম বলেন, ঝিনাইগাতীতে হাতিদের জঙ্গলে ফেরাতে মশাল জ্বালিয়ে পাহারা দেওয়া হচ্ছে। বিকেল থেকেই ঝিনাইগাতীর এই পথে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, ঝিনাইগাতীতে হাতির পাল পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। দুর্ঘটনার পর আমরা ঝিনাইগাতীতে মাইকিং করে সবাইকে সতর্ক করছি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
