|
ময়মনসিংহে আলোচিত ‘সুন্দর মহল’ কান্ডে বৈষম্যবিরোধীর সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওলি বহিষ্কার
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে আলোচিত ‘সুন্দর মহল’ কান্ডে বৈষম্যবিরোধীর সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওলি বহিষ্কার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে তারিখে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। যার সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন ওয়ালিদ আহমেদ ওলি। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওয়ালিদ আহমেদ ওলি কেন্দ্রীয় ঘোষিত নেতাদের নামে বিষোদগার করে সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি কাজ করেছেন। এছাড়াও, নবগঠিত জেলা ও মহানগর কমিটি কর্তৃক আয়োজিত একটি আন্দোলনের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ওয়ালিদ আহমেদ ওলি সংগঠনে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে স্বেচ্ছাচারিতা ও শৃঙ্খলা ভঙ্গের পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গায় সাংগঠনিক ব্যানার ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি ময়মনসিংহ শহরের আলোচিত ‘সুন্দর মহল’ ভাঙচুরের ঘটনায় ওয়ালিদ আহমেদ ওলির ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগও উঠেছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি দায়িত্বশীলদের অবহিত না করে সেখানে অবস্থান করেছিলেন এবং এর মাধ্যমে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা করেছেন। এ বিষয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ ওলি বলেন, যাদের স্বাক্ষরে আমাকে বহিষ্কার করা হয়েছে তাদের সঙ্গে কেন্দ্রের কোনো যোগাযোগ নেই। এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আগামীকাল আমরা কর্মসূচি দেব। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
রামগঞ্জে ৯ ওয়ার্ডে ৪ সহস্রাধিক সুবিধাবঞ্চিত অসহায় রোগীরা পেলেন ফ্রি চিকিৎসাসেবা
রহস্যের তুরাগ: তাহসিফ সাউরির অকালমৃত্যু যে প্রশ্ন রেখে গেল?
পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬
