ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 25 May, 2025, 4:54 PM

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

সেমবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অ: দা: গোলাম ফেরদৌস। এর আগে ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা

এ সময় উপজেলা সাবেক বিএনপি নেতা ফরিদুল হক শাহিন শিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক,পল্লি বিদ্যুৎ এর ডিজিএম মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ ও সেবা গৃহিতরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status